Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাসীর হাতে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক

BN DESK
13 May 2026, 05:22 AM পড়তে ১ মিনিট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চরগোজা গ্রামে গতকাল সোমবার রাতে চোরাই মিশুকসহ মিঠুন নামের অটোভ্যান চোরচক্রের এক সদস্যকে আটক করেছে গ্রামবাসী। আটক মিঠুন উপজেলার চর গোজা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন অটোভ্যান চোর চক্রের সদস্যরা এলাকায় ভ্যান চুরি করে আসছিল। তিন মাস ধরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় গ্রামের সাধারণ লোকজন ও গ্রাম পুলিশ মিলে রাতে পাহারার ব্যবস্থা নেয়। গতকাল সোমবার গ্রামবাসী চরবেড়া গ্রামে পাহারা দেবার সময় উক্ত চোর চক্রের সদস্যসহ একটি চোরাই মিশুক আটক করে। পরে চোরকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন সলঙ্গা এলাকায় একটি অটোভ্যান চোরচক্র নানা উপায়ে ভ্যান, মিশুক চুরি ও ছিনতাই করে আসছে। এর আগে একাধিক অটো চালককে হত্যার পর মরদেহ ফেলে তাদের অটোভ্যান নিয়ে গেছে। পুলিশ এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

এলাকায় চুরি ডাকাতি রোধে জনগণকে রাতে গ্রাম পাহারা দেওয়ার জন্য মাইকে প্রচারণা চালানো হয়েছে। সলঙ্গা থানা পুলিশ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এতে সহযোগিতা করছে। চর বেড়া গ্রামে জনতার হাটে আটক অটো চোর মিঠুনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এই চোরের কাছ থেকে উদ্ধার করা মিশুকটি তার মালিককে ফিরিয়ে দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাসীর হাতে মিশুকসহ চোর চক্রের সদস্য আটক

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার