Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনযাত্রীর লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 02:21 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনযাত্রীর লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রেলওয়ে পুলিশ ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের সামনে থেকে আজ বুধবার (২০ আগস্ট) সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনযাত্রী অজ্ঞাত এক যুবক নিহত হন।

ধারণা করা হচ্ছে, ওই যুবকটি ট্রেনের দরজায় হ্যান্ডেল ধরে ভ্রমণ করছিলেন। উল্লাপাড়া স্টেশনের ওভারব্রিজের লোহার খুঁটির সাথে মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলেই পড়ে গিয়ে তিনি নিহত হন। যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স প্রায় ২২/২৩ বছর হবে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন জানান, খবর পেয়ে আজ বুধবার (২০ আগস্ট) সকালে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহিদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। যুবকের পরিচয় জানা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনযাত্রীর লাশ উদ্ধার

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার