Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

BN DESK
10 October 2025, 10:52 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল মঙ্গলবার বেলা ২ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে হাটিকুমরুল গোল চত্বরের পাশে আশিক পরিবহনের একটি বাস উল্টে বাসের সুপারভাইজার নিহত ও আহত ৫ যাত্রী। নিহত বাস সুপাইভাইজার সিরাজগঞ্জের সদর উপজেলার তেলকুপি গ্রামের মৃত মহরম আলীর ছেলে হাসেম আলী (৫০)। বাসটি বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ২টার দিকে উক্ত বাসটি দ্রুত গতিতে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এটি হাটিকুমরুল গোলচত্বর অতিক্রম করার সময় উল্টে যায়।

সুপারভাইজার হাসেম আলী জীবন বাঁচানোর জন্য এসময় রাস্তায় লাফ দিলে বাসটি তার ওপর গিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন বাসের ৫ যাত্রী। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসেম আলীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার