Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পর্শে কিশোর শ্রমিকের মৃত্যু

BN DESK
08 October 2025, 10:12 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পর্শে কিশোর শ্রমিকের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পর্শে রাব্বি মন্ডল (১৪) নামে এক ফর্নিচার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ৮টায় ঘটনাটি ঘটে। রাব্বি উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতনদিয়ার গ্রামের বাসিন্দা প্রবাসী বাবু মন্ডলের ছেলে। সে কয়ড়া বাজারে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির কাঠের কারখানায় কাজ করতো।

ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড সদস্য ও কয়ড়া রতনদিয়ার গ্রামের বাসিন্দা মো. শাহা জানান, গত শনিবার সারাদিনই বৃষ্টি ছিল। টিনের ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক তার ফুটো হয়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়েছিল। কাজের সময় হঠাৎ টিনের বেড়ায় রাব্বির হাতের স্পর্শ লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। গতকাল রোববার সকালে উল্লাপাড়া থানা পুলিশ রাব্বির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎস্পর্শে কিশোর শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার