Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া মাইক্রো-অটোভ্যান সংঘর্ষে গৃহবধূ নিহত

BN DESK
05 September 2026, 03:20 PM পড়তে ১ মিনিট

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম মসজিদের পাশে আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মাইক্রোবাস ও যাত্রীবাহী অটোভ্যানের সংঘর্ষে আরজিনা খাতুন (৪০) নামের এক গৃহবধূ নিহত ও আহত হয়েছেন আরও ২ যাত্রী।

নিহত আরজিনা খাতুন উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল কালামের স্ত্রী। আহতদের উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় উল্লিখিত মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। ঘটনার সময় মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন জানান, মাইক্রোবাসটি পাবনা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। মহাসড়কের উল্লাপাড়ায়  ওই অটোভ্যানকে মাইক্রোবাসটি পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানচালক ও ভ্যানের অপর এক যাত্রী আহত হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের উল্লাপাড়া মাইক্রো-অটোভ্যান সংঘর্ষে গৃহবধূ নিহত

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার