Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে খোলাবাজারে আটা বিক্রি শুরু, না পেয়ে ফিরে গেছে অনেক মানুষ

BN DESK
01 September 2026, 05:56 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের কাজিপুরে খোলাবাজারে আটা বিক্রি শুরু, না পেয়ে ফিরে গেছে অনেক মানুষ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে খোলা বাজারে  সরকারি মূল্যে আটা বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার মেঘাই বাজারে এই আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা গুদাম কর্মকর্তা অলিউর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ডিলার শাফি ও জালাল।

প্রতিদিন এক টন আটা ২৪ টাকা দরে একশ’ মানুষের মাঝে বিক্রয় করা হচ্ছে। প্রতিজন কিনতে পাবেন ৫ কেজি করে আটা। তবে বিক্রয়কেন্দ্রে প্রথমদিনই প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। লম্বা লাইনের এক তৃতীয়াংশ মানুষও এই আটা পায়নি।

ডিলার জালাল উদ্দিন বলেন, দুইটি পয়েন্ট থেকে আটা বিতরণ করা হয়েছে। অনেক মানুষ লাইনে ছিলো যার অনেকে আটা পায়নি। কিন্তু বরাদ্দ না থাকায় আমাদের কিছু করার নেই।
 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে খোলাবাজারে আটা বিক্রি শুরু, না পেয়ে ফিরে গেছে অনেক মানুষ

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার