Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে খোলা বাজারে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন

BN DESK
05 September 2026, 03:12 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী সিরাজগঞ্জের কাজিপুরে নিম্ন আয়ের মানুষের জন্যে টিসিবি’র মাধ্যমে খোলা বাজারে পণ্য-সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেল নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। সপ্তাহে একদিন এই পণ্য বিক্রি করা হবে।

পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২ কেজি মসুর ডাল, ১ কেজি খেজুর, ২ লিটার সয়াবিন, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা বুট। প্রতিজন ৫৯০ টাকার বিনিময়ে এই পণ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলা পরিষদ মাঠে সকাল ১০টা থেকে বেলা ১টা এবং মেঘাই ঘাট এলাকায় বেলা ১টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উন্মুক্ত ট্রাক থেকে পণ্য বিক্রয় করা হবে।

কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার পণ্য বিক্রির উদ্বোধন করে বলেন, নিম্ন আয়ের প্রান্তিক মানুষদেরকে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে খোলা বাজারে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার