Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

BN DESK
10 October 2025, 10:32 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জীবন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থী। আহতরা হলো- মেঘাই গ্রামের সোহেল রানা (৪২) ও আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকেলে জীবন নামের ছেলেটি প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বরইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরও ২ জন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং জীবনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজ ছাত্রের

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার