Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার চরে ভাঙন ঝুঁকিতে বিদ্যুতের লাইন

BN DESK
02 September 2026, 11:49 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার চরে ভাঙন ঝুঁকিতে বিদ্যুতের লাইন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে গত কয়েকদিন ধরে বাড়ছে যমুনার পানি। ফলে চরাঞ্চলের নানাস্থানে দেখা দিয়েছে ভাঙন। ঝুঁকিতে পড়েছে চরাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন লাইন। এতে বন্ধ রাখা হয়েছে অনেক এলাকার বৈদ্যুতিক সঞ্চালন।

জানা যায়, যমুনায় পানি বৃদ্ধিতে চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়নে শুরু হওয়া ভাঙনের কারণে বিদ্যুতের কিছু পোল স্থানান্তর করা হয়েছে। নতুন করে খাসরাজবাড়ী বাজারের উত্তরপাশে ভাঙন দেখা দিয়েছে। তবে স্থানীয়রা এখনই লাইন স্থানান্তর না করতে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন বলে জানা গেছে।

এদিকে ভাঙনের কারণে খাসরাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপাশের সঞ্চালন লাইন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে আজ শুক্রবার (২৭ জুন) বিকেলে জানান জামালপুর সরিষাবাড়ী পল্লীবিদ্যুতের রূপসা জোনের নাটুয়ারপাড়া অফিসের ইনচার্জ আল আমিন।

তিনি বলেন, ভাঙন অব্যাহত থাকলে চরগিরিশ ও আরও কিছু স্থানের বিদ্যুতের লাইন সরানো লাগতে পারে। তবে এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছি। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, গত ২৪ ঘন্টায় কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭০ মিটার। এখনও বিপৎসীমার ২ দশমিক ৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার চরে ভাঙন ঝুঁকিতে বিদ্যুতের লাইন

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার