Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

BN DESK
10 October 2025, 01:21 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। ছাত্র আন্দোলনের ঘটনার একটি মামলায় আজ শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে সদর থানা-পুলিশ।

গিয়াস উদ্দিন উপজেলার আমল মেহার গ্রামের  মৃত মজিবর রহমানের পুত্র।  তিনি ২০২১ সালে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছিলেন। এ ছাড়া দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা গিয়াস উদ্দিনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁকে থানায়  নিয়ে আসে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার