Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

BN DESK
04 April 2026, 04:41 AM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জে জেলার কাজিপুর আমলী আদালতে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মনসুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের লালু মিয়ার সাথে একই এলাকার একটি পক্ষের দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে গত বুধবার রাতে মামলার এজাহার নামীয় আফসার আলী ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার মুদি দোকানে হামলা চালায়। তারা দোকান ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

পরে হামলাকারীরা তার বসতবাড়িতেও হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে বলে অভিযোগ করা হয়েছে। এতে মোট ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর। এ ঘটনায় আফছার আলীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তবে আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, লালু মিয়া অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করছিলেন। এতে বাধা দিলে উল্টো তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো: এনায়েতুর রহমান জানান, মামলা সংক্রান্ত আদালতের একটি কপি পেয়েছি। নির্দেশনা মোতাবেক খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার