Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে ১৭২৯ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

BN DESK
02 April 2026, 08:22 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই দোকান থেকে প্রায় এক হাজার ৭২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়। গোপন সংবাদেরভিত্তিতে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোররাতে  সোনামুখী বাজারের পূর্বপাশের রাস্তাসংলগ্ন মেসার্স এস আর ফুয়েল ট্রেডার্স এ অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। 

তিনঘন্টাব্যাপী চলা অভিযানে ওই দোকানে অবৈধভাবে মজুদ করা ৫টি ড্রামে প্রায় এক হাজার ৩৩ লিটার পেট্রোল এবং ৬৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় দোকান মালিক সোনামুখী ইউনিয়নের রোৗহাবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে শাহা আলম (৩২) তেল সংগ্রহ এবং মজুদের কোন কাগজ দেখাতে পারেননি। এক পর্যায়ে তিনি আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন। পরে আদালত তাকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০(১) ক ধারা মোতাবেক ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন। অভিযুক্ত শাহা আলম ধার্যকৃত দন্ডের অর্থ তাৎক্ষণিক প্রদান করেন।  

ইউএনও বলেন, আমরা জানতে পারি এই ব্যবসায়ী অবৈধভাবে মজুদ করে প্রতিদিন ভোররাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপনে ডিজেল প্রতি লিটার ১৫০ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ২২০ টাকা দরে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত তেল সিরাজগঞ্জ পাম্পে প্রদান করা হয়েছে। বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের কাজিপুরে ১৭২৯ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার