Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

BN DESK
04 September 2026, 11:52 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা টাস্ক ফোর্সের উদ্যোগে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে যমুনা নদীর উমারপুর ইউনিয়নের হাটাইল, হাপানিয়া, দত্তকান্দিসহ কয়েকটি চরে অভিযান পরিচালনা করে ১শ’ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে প্রায় ৪ লাখ মূল্যের ১০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভির হাসান মজুমদার বলেন, মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে, জনস্বার্থে ও জীববৈচিত্র রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে ৷

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার