Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে ২ জনের লাশ উদ্ধার

BN DESK
10 October 2025, 04:02 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে ২ জনের লাশ উদ্ধার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে পৃথক দুইটি ঘটনায় গৃহবধূসহ ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। ঘটনা দুটি ঘটেছে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামে ও নওগাঁ ইউনিয়নের মহেশ রৌহালী গ্রামে। গতকাল বৃহস্পতিবার বিষাক্ত ট্যাবলেট সেবন করে শহিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে।

একই দিন স্বামীর সাথে অভিমান করে রিমা খাতুন   (৩২) নামের আরেক গৃহবধূ আত্মহত্যা করেছে। এই দুই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয় দুটির সত্যতা নিশ্চিত করে তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি লাশ উদ্ধার করা হয়েছে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে একই দিনে ২ জনের লাশ উদ্ধার

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার