Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

BN DESK
04 September 2026, 11:24 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোটরসাইকেল চালক দেলবার হোসেন মহুরি(৫৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দেলবার হোসেন উপজেলার তালম ইউনিয়নের মানিকচাপর গ্রামের মো. অবের আলীর ছেলে।

ঘটনাটি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, রাতে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের হাসান রোড হয়ে দেলবার হোসেন মহুরি নিজ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টিতে রাস্তার ওপর নুয়ে পড়া একটি ইউক্যালিপটাস গাছের সাথে সজোরে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেন। পরে পুলিশ এসে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার