Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

BN DESK
04 September 2026, 11:22 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের পল্লিতে পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হামিদা খাতুন ওই গ্রামের আব্দুল হামিদের মেয়ে।

নিহতের পরিবার জানায়, আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হামিদা খাতুন নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান। পুকুর ঘাটে দাঁড়ানোর সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান। মেয়েটি সাঁতার জানত না।

তার আত্মচিৎকার শুনে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুঁজির পর হামিদা খাতুনকে উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার