Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:09 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে তাড়াশ থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রীর সাথে তাড়াশ উপজেলার আরিফ হোসেনের পরিচয় হয়।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২১ জুন আরিফ ওই কলেজছাত্রীকে চলনবিলের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ এলাকায় বেড়াতে আসতে বলেন। প্রেমিকের কথা মতো ওইদিন সকালে নির্ধারিত স্থানে পৌঁছান তিনি। পরে আরিফ তাকে নিয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।

এক পর্যায়ে আরিফ কলেজছাত্রীকে নিয়ে চরহামকুড়িয়া গ্রামে এক বৃদ্ধার বাড়িতে যান এবং তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কান্নাকাটি করলে আরিফ কৌশলে পালিয়ে যান। এরপর থেকে আরিফকে খুঁজে না পেয়ে গত ২৭ জুন তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার