তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নদীতে গোসল করতে নেমে আকাশ শেখ (৬) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১টায় উপজেলার সগুনা ইউনিয়নের হিমনগর গ্রামে গুমানী নদীতে এ ঘটনা ঘটে। আকাশ শেখ ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সুজন শেখ শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে বাড়ির উঠানে খেলা শেষে আরও ২ জন শিশুর সাথে আকাশ পানিতে গোসল করতে নামে এবং এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়।
অন্যশিশুদের আত্নচিৎকারে স্থানীয় লোকজন পানিতে নেমে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে দ্রুত তাড়াশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।