Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে ফসলের মাঠের পানিতে চলছে মাছ ধরার মহা উৎসব

BN DESK
07 September 2026, 10:31 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে ফসলের মাঠের পানিতে চলছে মাছ ধরার মহা উৎসব

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফসলের মাঠ গুলোতে জমে থাকা পানিতে চলছে ছোট মাছ ধরার মহা উৎসব।

এ এলাকায় শ্রাবণ মাসের শুরুতেই রোপা আমন ধান লাগানোর প্রস্তুতি চলছে পুরো দমে। জমিতে জমে থাকা পানিতে পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষ। আর ওই ঘোলা পানিতে ছোট ছোট মাছ ধরতে ছোট/বড় মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে কয়েকদিন কোন বৃষ্টি না থাকায় জমির কোনায় বা নিচু জায়গায় জমে থাকা পানি সেচে ছোট মাছ ধরছে কিশোরেরা।

এ সময় তারা কই, পুটি, টেংরা, শিং, মাগুর টাকিসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরছে। মৎস্যচাষি শাহিন জানান, এ বছর প্রথম ভারি বৃষ্টিতে বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। সেখান থেকে অনেক ছোট মাছের জন্ম হয়। কিন্তু  বন্যা না থাকায় ও পানি শুকিয়ে যাওয়ার কারণে ওই সমস্ত পোনা মাছ গুলো এখন ধরা পড়ছে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে ফসলের মাঠের পানিতে চলছে মাছ ধরার মহা উৎসব

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার