Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু

BN DESK
06 September 2026, 07:20 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় তাওহিদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ৩ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের (তাড়াশ অংশের) মহিষলুটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত তাওহিদ উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়া দীঘি  গ্রামের মো. রাসেল হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তাওহিদ নানীর সাথে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে নানী আহত হয় আর নাতি তাওহীদকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ অভিভাবদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার