Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

BN DESK
10 October 2025, 08:39 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে শাহানুরের বাড়ি হতে জাহিদুলের বাড়ি পর্যন্ত ১৫০ ফিটের ইট সলিংয়ের রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কাজে বাধা দিয়েছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, রাস্তায় ব্যবহৃত ইটগুলোর ৭৫ ভাগই আদলা প্রকৃতির ও ২ এবং ৩নং ইট। যা যাত্রী বোঝাই ভ্যানের চাপেই ভেঙে যাচ্ছে। স্থানীয়দের বাধা উপেক্ষা করে ওই রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে এলাকেবাসীর।

স্থানীয়রা জানায়, গত অর্থবছরের ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে এলজিএসপি প্রকল্পে সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে ইট সলিংয়ের জন্য বরাদ্দ আসে। কিন্তু উক্ত কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাব দেখিয়ে নিম্নমানের ইট ব্যবহার করছে বলে অভিযোগ উঠে। কর্মরত শ্রমিকরাও নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে জানিয়েছেন, চেয়ারম্যান আমাদের যে ইট দিয়েছে তাই দিয়ে আমরা কাজ করি। আমাদের করার কিছু নেই।

এ বিষয়ে সগুনা ইউপি চেয়ারম্যান মো জুলফিকার আলী ভুট্টোর মোবাইল ফোনে ফোন করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, আমরা এখনও কাজের বিল পরিশোধ করিনি। যদি রাস্তার কাজে দুই নাম্বার ইট ব্যবহার করে কাজ করে তাহলে চেয়ারম্যানকে রাস্তা ভাল ইট দ্বারা ঠিক করে দিতে হবে। নচেৎ বিল পাবেন না।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার