Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে লটারির মাধ্যমে ভিডব্লিউবির কার্ড বিতরণের দাবিতে মানববন্ধন

BN DESK
09 October 2025, 11:50 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে লটারির মাধ্যমে ভিডব্লিউবির কার্ড বিতরণের দাবিতে মানববন্ধন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে ভিডব্লিউবি (ভারনারেবল উইমেন বেনিফিট) কার্ড বিতরণ লটারির মাধ্যমে করার দাবিতে গতকাল রোববার সকাল ১০টায় বোর্ড অফিসের সামনে মানববন্ধন করে ওই ইউনিয়নের সচেতন জনগণ।

জানা গেছে, ওই ইউনিয়নের পতিত সরকারের সময় নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোাষিত) সভাপতি পলাতক মইনুল হক তার কতিপয় ইউপি সদস্য ও এলাকার কতিপয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে যোগসাজসে বেশকিছু কার্ড টাকার বিনিময়ে বিক্রি করে দেয়ার খবর জনগণের মুখে মুখে প্রচার হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সচেতন জনগণ ওই মানবববন্ধনে বলেন, সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্যই ওই কার্ডগুলো রাতের আধারে অবৈধভাবে বিক্রি করে দেয়ার খবর শোনা যাচ্ছে। তারা আর ও বলেন, প্রকৃত পক্ষে যারা অসহায় মহিলা তারাই যেন কার্ড পায় তার জন্য লটারির ব্যবস্থা করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, বারুহাস ইউনিয়ন যুবদলের আহবায়ন মোঃ আলামিন শেখ,মোঃ আব্দুল আজিজ, মোঃ রাকিবুল হাসান রানা,মোয়াজ্জেম হোসেন ও মোঃ সিয়াম আহম্মেদ। এ সময় ২শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে লটারির মাধ্যমে ভিডব্লিউবির কার্ড বিতরণের দাবিতে মানববন্ধন

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার