Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

BN DESK
09 October 2025, 06:51 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। সেই সাথে দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে হঠাৎ নওখাদা গ্রামে কয়েকটি শিয়াল হানা দেয়।

রাত ৮ টায় নওখাদা গ্রামের বাসিন্দা শান্তি খাতুন (৪০) ঘরের পেছনে টয়লেটে গেলে একটি শিয়াল তার পায়ে কামড় দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর গ্রামের কলেজ ছাত্র শাহারুল (২৪) ও অন্তরকে (১৬) শিয়াল কামড় দেয়। রাত ১০টায় বাজার থেকে বাড়ি ফেরার পথে আলে খাতুনকে (৪৫) কামড়ায় শিয়াল। আহত চারজনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে নওখাদা গ্রামের কৃষক আজাহার আলীর গোয়ালঘরে শিয়াল ঢুকে ৫টি গরুকে কামড় দিয়েছে।  স্থানীয় ইউপি সদস্য মো: সিদ্দিক ফকির জানান, পাগলা শিয়ালের কামড়ে নওখাদা গ্রামের মানুষ ও গবাদিপশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার