Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার আটক ১

BN DESK
05 September 2026, 03:30 PM পড়তে ১ মিনিট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাঈম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। অটোরিকশা চালক হত্যাকান্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সাথে অটোরিকশাটি তাড়াশ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত নাঈম হোসেন উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা আঁকড়া গ্রামের সীমান্তবর্তী বিলের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৯ এপ্রিল) ভোরে এলাকাবাসী ওইবিলের পাড়ে গলাকাটা একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

নিহতর স্ত্রী খাদিজা খাতুন জানান, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাত সাড়ে ৯টা পর্যন্ত নাঈমের সাথে ফোনে শেষ কথা হয়েছে। তারপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেনি। এদিকে রাতে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়।

এব্যাপারে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আরও যারা জড়িত আছে। তাদেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার আটক ১

B
BN DESK | 30 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার