Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

BN DESK
04 September 2026, 06:46 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মামুন, আলম, ফারিয়া নার্সারির ৩০ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়।

এর আগে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের হাশি ও ঘুরড়া ইউনিয়নের চকগোবিন্দপুর গ্রামের মিলন নার্সারির ২০ হাজার ৬৮২টি ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ অন্যারা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষে কৃষক ও নার্সারী মালিকদের সরকারের পক্ষ থেকে চারা প্রতি ৪ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার