Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড় ধ্বংস রোধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড

BN DESK
07 September 2026, 02:06 PM পড়তে ১ মিনিট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা এবং টপসয়েল কর্তনকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল শনিবার উপজেলার কালিঞ্জা ব্রিজ, পাঙাসী ব্রিজ, ধানগড়া ব্রিজ ও রামেশ্বরগাতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে জড়িত একজনকে আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে অন্য কয়েকটি স্থানে মাটি কাটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। তবে ঘটনাস্থলে পাওয়া চারটি মাটি কাটার এক্সকেভেটর মেশিন এবং তিনটি ট্রাক প্রশাসনের নির্দেশে অকেজো করে দেওয়া হয়, যাতে পুনরায় এসব যন্ত্র ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালাতে না পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড় ধ্বংস রোধে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার