Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 06:45 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার সলঙ্গা থানার নাঙ্গলমোড়া উত্তর পাড়া গ্রামের হাসান আলীর ছেলে আয়ান আলী (৪)।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৮ টায় সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। এরপর খোঁজাখুঁজির ১ ঘন্টার পর ৯টার দিকে ওই পুকুরের পানিতে শিশুটির লাশ দেখে গ্রামবাসী। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার