Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 06:45 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রায়গঞ্জ ও সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ শনিবার (২৩ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার কালিকাপুর, ভুইয়াগাতি আর আর স্পিনিং এন্ড কটন মিলের সামনের রাস্তা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতর বয়স (৬৫) বছর। তবে তার নাম, পরিচয় এখনো পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আজ শনিবার (২৩ আগস্ট) ভোরে মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে তার নাম, পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার