Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

BN DESK
10 October 2025, 02:23 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ অফিসে ফেরার পথে বিকাশের এক কর্মী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটছে গতকাল রোববার রাত সাড়ে ৯ টার দিকে। নিখোঁজ নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে রাস্তারার পাশে থেকে নিখোঁজ বিকাশ কর্মীর ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করে থানা পুলিশ। রুবেলের সহকর্মীরা জানান,নিখোঁজ রুবেল রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন।

প্রতিদিনের ন্যায় গতকাল রোববার সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল তার। কিন্তু সন্ধ্যার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ১২ টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়।

বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার সময় তার কাছে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল। এ বিষয়ে ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় জানান, উদ্ধারকৃত ওই মোটরসাইকেল ও হেলমেট আমাদের সহকর্মী রুবেলের।

মোটরসাইকেল ও হেলমেটের সন্ধান পাওয়া গেলেও বিকাশ কর্মী রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।   এব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা জানান, বিকাশ কর্মী রুবেল নিখঁজের বিষয়ে রোববার রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছি। সকালে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার