Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বাস্থ্য সেবা কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
01 September 2026, 07:11 PM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল নরিনা ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভিতরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি। তিনি নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

জানা যায়, আজ শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার নরিনা ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ভিতরে আমগাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল এসে তার লাশ উদ্ধার করেন। মৃত হাসমত ফকিরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের শাহজাদপুরের স্বাস্থ্য সেবা কেন্দ্রে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার