Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির সামনে ঘর তুলে যাতায়াতের রাস্তা বন্ধ

BN DESK
16 May 2026, 05:15 AM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর পৌর সদরের শক্তিপুর মহল্লায় কলেজ পড়ুয়া এক যুবকের বসতবাড়ির সামনে রাতারাতি ঘর তুলে ও ট্রাকের গ্যারেজ বানিয়ে যাতায়াতের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া উঠেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ওই কলেজ পড়ুয়া মাইদুল ইসলাম লিমন জানান, তার বাবা রওশন আলী শাহজাদপুর উপজেলা শক্তিপুর খাদ্য গুদামে চাকরিরত অবস্থায় ১৯৯৮ সালে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে শক্তিপুরেই ৩ শতাংশ জায়গা কিনে বসতবাড়ি তৈরি করেন। তিনি জানান, বাবার মৃত্যুর পর মা’ও মারা যান। ইতোমধ্যে ২ বোনের বিয়ে হয়ে একাই বাড়িতে বাস করছেন তিনি।

এরই মাঝে তার প্রতিবেশী মনসুর আলী ও কোরবান আলী দুই ভাই মিলে রাতারাতি তার বাড়ির প্রবেশ পথে ঘর তুলে চলাচলের পথ বন্ধ করে দেয়। বিষয়টি ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে জানান তিনি। সম্প্রতি মনসুর আলী ও কোরবান আলী তাকে হুমকি দিলে তিনি ঢাকায় তার বোনের বাড়িতে অবস্থান করছেন।

এ ব্যাপারে প্রতিবেশী মনসুর আলী ও কোরবান আলীর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাইদুল ইসলাম লিমনদের জায়গার মধ্যে তাদের জায়গা রয়েছে। তবে, লিমন জানান, যে জায়গাতে তার বাড়ি সেখানে কোরবান আলী ও মুনসুর আলীর কোন জায়গা নেই।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুক্তভোগীকে বলা হয়েছে খুব শিগগিরই বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির সামনে ঘর তুলে যাতায়াতের রাস্তা বন্ধ

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার