Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক চরাঞ্চলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

BN DESK
05 September 2026, 01:56 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক চরাঞ্চলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  জুলাই বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত লোকজনকে চিকিৎসা সেবা প্রদানের অংশ হিসেবে গতকাল সোমবার ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নবনির্মিত চর গুদুলি হাসপাতাল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় ২ হাজার জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, দন্ত এবং নাক কান গলা বিশেষজ্ঞগণ, এই এলাকার গরিব দুঃস্থ জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

এসময় চিকিৎসা সেবা নিতে আসা লোকজন জানান, চরাঞ্চল হওয়ায় এই এলাকায় চিকিৎসা সেবার কোন ব্যবস্থা নেই। নতুন একটি হাসপাতাল এর কাজ এক বছর আগে সম্পন্ন হলেও এখনো কোন চিকিৎসা চালু হয়নি। ব্যবহার না করার ফলে যন্ত্রপাতি গুলোও নষ্ট হয়ে যাচ্ছে।

সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন। ১১ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক জনসাধারণের পাশে থাকা এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক চরাঞ্চলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার