Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের সলঙ্গার চাঞ্চল্যকর অটোভ্যান চালক জাহের আলী হত্যার ঘটনায় একজন গ্রেফতার

BN DESK
04 May 2026, 05:11 AM পড়তে ১ মিনিট

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং  র‌্যাব-৪, সিপিসি-১, ঢাকা এর যৌথ অভিযানে  সলঙ্গা এলাকায় নদীর পাড়ে চাঞ্চল্যকর অটোভ্যান চালক জাহের আলী আকন্দ হত্যার ঘটনায় সন্দিগ্ধ আসামি রাসেল (২০)কে গ্রেফতার করা হয়েছে।

অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন বড়বাজার আবুলের রিকশা গ্যারেজের সামনে অভিযান চালিয়ে আসামি রাসেলকে গ্রেফতার করা হয়। ধৃত রাসেল সিরাজগঞ্জের সলঙ্গা থানার তেলিজান এলাকার মো: হাসেমের ছেলে। তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় নিহতের ছেলে মোঃ বাবুল আকন্দ (৪০) বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের সলঙ্গার চাঞ্চল্যকর অটোভ্যান চালক জাহের আলী হত্যার ঘটনায় একজন গ্রেফতার

B
BN DESK | 04 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার