Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ

BN DESK
05 September 2026, 03:07 PM পড়তে ১ মিনিট

রায়গঞ্জ, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গের যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা ২শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এড়িয়ার ঢাকা-বগুড়া ঢাকা-পাবনা, ঢাকা-নাটোর মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সলঙ্গা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন-হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন, আর.এস.ডির অফিসার সরফরাজ ও ইঞ্জিনিয়ার শওকত আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, অভিযানে বুলডোজার দিয়ে দুইশতাধিক অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। আর নতুন করে যেন কেউ অবৈধ দোকান ঘর না উঠায় সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে ২শ’ দোকান উচ্ছেদ

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার