Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ গ্রেফতার ১

BN DESK
09 May 2026, 05:39 AM পড়তে ১ মিনিট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। গ্রেফতারকৃত আসামি হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (৩০)।

গতকাল বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বুধবার সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার থেকে সলঙ্গাগামী রাস্তায় ওভার ব্রিজের পশ্চিমপাশ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র‌্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ গ্রেফতার ১

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার