Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

BN DESK
01 September 2026, 08:04 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ ও বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে দেশিয় তৈরি দুইটি ওয়ান শুটার গানসহ দুই যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) ও বেলকুচি উপজেলার শান্তার মোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই নাজমুল হক জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলযোগে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। পুলিশের উপস্থিতিটের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তাদের আটকের পর দু’জনের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এরপর অস্ত্রধারীদের গ্রেফতার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার