Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা

BN DESK
10 October 2025, 02:34 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ৯১টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে দায়ের করা হয়েছে ১৯০টি মামলা এবং আদায় করা হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৪শ’ টাকা জরিমানা। জেলার নয়টি উপজেলায় নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করছে সিভিল সার্জন কার্যালয়।

সবচেয়ে বেশি অভিযান হয়েছে সদর উপজেলায় সেখানে ২৭টি অভিযানে ৪৯টি মামলায় ৫ লাখ ৯৫ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বেলকুচি উপজেলায় ১৯টি অভিযানে ৬১টি মামলায় আদায় হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮শ’ টাকা। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে এককভাবে ৫ লাখ ৩৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

কাজিপুর উপজেলায় ৫টি অভিযানে ৬৭ হাজার, রায়গঞ্জে ১৭টি অভিযানে ৮২ হাজার, উল্লাপাড়ায় ৬টি অভিযানে ৫৮ হাজার, শাহজাদপুরে ১টি অভিযানে ১ হাজার ৫শ’ এবং কামারখন্দ উপজেলায় ৯টি অভিযানে ৫১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে তাড়াশ ও চৌহালী উপজেলায় উক্ত সময়ে কোনো অভিযান পরিচালিত হয়নি।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী নোওয়াজ চৌধুরী জানান, অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা মাছ, ফল, শিশু খাদ্য, জুসসহ বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল মিশিয়ে আসছে। এসব ভেজাল খাদ্য গ্রহণে মানুষ দীর্ঘমেয়াদে শ্বাসকষ্ট, অ্যাজমা, বদহজম, লিভার সিরোসিস, কিডনি ও হৃদরোগ, এমনকি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে।

এ বিষয়ে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন বলেন, শুধু অভিযান নয়, জনগণকে সচেতন করাই ভেজাল প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এজন্য নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার