Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

BN DESK
01 September 2026, 07:58 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি থানার অভ্যন্তরে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে পড়ে শাহজাহান আলী (৫৪) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত কনস্টেবল বেলকুচি থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, বেলা ১১ টায় শাহজাহান আলী ব্যাগ নিয়ে গাছে উঠে আম পাড়া শুরু করেন। এক পর্যায়ে পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় পরিবারের স্বজনদের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

B
BN DESK | 04 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার