Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে মাথা ফাটল পুলিশ সদস্যের

BN DESK
05 September 2026, 03:11 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এএসআই আহত হয়েছেন; যার মাথায় চার সেলাই পড়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার ষোলমাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান। আহত মো. মামুন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, এএসআই মামুনসহ সাদা পোশাকে একদল পুলিশ ওই এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে অভিযানে যান।

এ সময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি মামুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। এতে মামুনের মাথা ফেটে যায়। সহকর্মীরা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যান। মামুনের মাথায় চারটি সেলাই পড়েছে।

ওসি আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে মাথা ফাটল পুলিশ সদস্যের

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার