Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে আ’লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

BN DESK
05 September 2026, 04:25 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে আ’লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার হেনরিসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুর রহিম বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি জান্নাত আরা তালুকদার হেনরি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কে.এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ সভাপতি এড. বিমল কুমার দাস, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেকের সভাপতি আহসান হাবিব খোকা, সাবেকে সাধারণের সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়া ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সিরাজগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গণপরিষদের নেতা আব্দুর রহিম তার ওপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছেন।

মামলায় বাদি অভিযোগ করেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে বাদির রামগাতী মহল্লার বাড়িতে আসামিরা পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর করে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়। তারা ককটেল ও হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এক পর্যায়ে বাদি আব্দুর রহিমকে এলোপাতাড়ি মারধর করে। এরপর তারা আব্দুর রহিমকে থানায় নিয়ে একটি হত্যা মামলায় চালান করে দিতে বলে। থানা কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানালেও চাপ প্রয়োগ করে পরদিন ২০২৪ সালের ১ জানুয়ারি মামলায় রহিমকে চালান করে দেয়।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে আ’লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার