Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর

BN DESK
05 September 2026, 03:29 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে। সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকার পল্লী চিকিৎসক আজাদ রহমান  জানান, কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতি দিনই রোগীর সংখ্যা বাড়ছে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা আমিনা বেগম বলেন, আমার দুই দিন ধরে জ্বর ও ঠান্ডা লেগেছে, তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে। এ বিষয়ে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালের পরিচালক ডা: আকরামুজ্জামান  বলেন, সিরাজগঞ্জে ভাইরাস জাতীয় সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতি দিনই এই সব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে।

নিত্যদিনই সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জ্বর মাথাব্যথা বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া জ্বরের সঙ্গে পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি। আবহাওয়াজনিত কারণে এখন সর্দি-কাশি-জ্বর হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার