Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে জমে উঠেছে আতর ও টুপি বিক্রির ধুম

BN DESK
11 March 2026, 01:55 AM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের বিভিন্ন উপজেলায় পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে জমে উঠেছে আতর ও টুপি, জায়নামাজ ও তজবি  বেচাকেনা। ঈদের পোশাক কেনার পাশাপাশি ক্রেতারা ভিড় জমাচ্ছেন উল্লেখিত দোকান গুলোতে। দোকান, শপিংমলের সাথে রাস্তার পাশেও নানান বাহারি রকমের টুপি, আতর, জায়নামাজ ও সুরমার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। 

শুধু শহর নয় প্রতিটি উপজেলার হাট বাজার গুলোতেও টুপি, জায়নামাজ, তজবি, আতর বিক্রির ধুম পড়েছে। বিভিন্ন স্থানে আতর ও টুপির দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ব্যাপক ভিড়। বড়রাই নয় বাড়ির ছোট ছোট শিশুদের জন্য কেনা হচ্ছে বাহারি রঙের টুপি। 

সিরাজগঞ্জ শহরের এবি সুপার মার্কেটের ইকরা আতর ও টুপি ঘরের আব্দুল মালেক ও জামে মসজিদ টুপি মার্কেটের টুপি ও আতর বিক্রেতা আব্দুল হাকিম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ঈদ উপলক্ষে টুপি, আতর, জায়নামাজ ও তজবি বিক্রি অনেকটাই বেশি হচ্ছে। 

তারা আরও জানায়, পোশাকের সাথে তাল মিলিয়ে এবার প্রকারভেদে সর্বোচ্চ বিক্রি হচ্ছ এক একটি টুপি ৫০ থেকে ২০০ টাকা। শহরের এস এস রোডের অপরদিকে ক্রেতা, মো: হাসিবুল ইসলম বলেন, ঈদ কেনাকাটা শুরু হয়েছে। শুধু নিজের টুপি নয় ছোটদের খুশি রাখতে তাদেরও টুপি কিনে দিতে হয়। অন্যান্য বছরের চেয়ে এবারের টুপি, আতর, তজবির দাম অনেকটাই বেশি হলেও উল্লেখিত পণ্যের বেচা বিক্রি অধিক হারে বৃদ্ধি পেয়েছে। 

 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে জমে উঠেছে আতর ও টুপি বিক্রির ধুম

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার