Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, লুটপাটের প্রতিবাদে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

BN DESK
05 September 2026, 07:02 PM পড়তে ১ মিনিট

‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় জামায়াত সমর্থিত নেতাকর্মীদের ওপর হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ)-২ আসনের ১১দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে ১১ দলীয় জোট নির্বাচন সমন্বয় কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে নির্বাচনের পর জামায়াত সমর্থিত নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও হামলার শিকার এবং প্রশাসনকে অভিযোগ করা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: জাহিদুল ইসলাম।

এ সময় জাহিদুল ইসলাম বলেন, আমাদের এজেন্টরা ভোটের শুরু থেকেই কেন্দ্রে উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ করেই বিভিন্ন অজুহাতে তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এতে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জামায়াত প্রার্থী জাহিদুল ইসলাম অভিযোগ করেন, ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে একটি দলের নেতাকর্মীরা। তিনি দাবি করেন, একাধিক কেন্দ্রে তার মনোনীত পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে।

এসময় সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির মো: আব্দুল লতিফসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিকস, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, লুটপাটের প্রতিবাদে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

B
BN DESK | 15 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার