Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে ১৩টি বৃক্ষরোপণ

BN DESK
05 September 2026, 06:48 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে ১৩টি বৃক্ষরোপণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ জাতীয় কর্মসূচিতে ১৩টি সোনালু প্রজাতির বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে পৌর শহরের মুক্তির সোপানে জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় জেলার ১৩ শহিদের নামে ১৩টি সোনালু প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। অনুষ্ঠানে শহিদ পরিবারে উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র সমন্বয়ক মুনতাসীর মেহেদী। পরে সকলের উপস্থিতিতে শহিদ পরিবারের সদস্যরা নিজ নিজ পরিবারের শহিদের নামে একটি করে বৃক্ষরোপণ করেন।

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে ১৩ শহিদ হলেন- সিরাজগঞ্জ পৌরসভার মাছুম দক্ষিণপাড়া নিবাসী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভা গয়লার বিএনপিকর্মী সুমন সেখ ও আব্দুল লতিফ, সদর উপজেলার মেছড়া হাটপাড়ার জাহাঙ্গীর আলম, রায়গঞ্জ উপজেলার দুমরাই রুদ্রপুরের লেবু ও বারইভাগের নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র বেলকুচি উপজেলার বেতিল মাধবপুরের শিহাব আহম্মেদ ও বেতিল গোপরেখী দক্ষিণ গুমুখী গ্রামের সিয়াম হোসেন, শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়ার ইয়াহিয়া আলী, কৈজরির অন্তর ইসলাম, রুপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে ১৩টি বৃক্ষরোপণ

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার