Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

BN DESK
05 September 2026, 03:29 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত এক সপ্তাহ ধরে পানি অল্প বাড়লেও শেষ দুইদিনে দ্রুতগতিতে বেড়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ শনিবার (৯ আগস্ট) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪৮ মিটার।

২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি বেড়ে বর্তমানে বিপৎসীমার ১৪২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯৭ মিটার। ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৮৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, আরও দুই-তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। পরবর্তীতে পানি কমতে থাকবে। যমুনায় পানি বৃদ্ধিতে জেলায় কোথাও নদী ভাঙন দেখা দেয়নি বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার