Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

BN DESK
05 September 2026, 03:29 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেললাইনের ওপর থেকে গরু সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় তিনটি গরুসহ এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার হালুয়াকান্দি এলাকায় সিরাজগঞ্জ-পাবনা রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কৃষক সেলিম মন্ডল হালুয়াকান্দি গ্রামের গোলবার হোসেন মন্ডলের ছেলে।

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার রাকিবুল ইসলাম রাকিব জানান, বিকেলে ঝড়-বৃষ্টির মধ্যে সেলিম মন্ডল তার ৯টি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় গরুগুলো রেললাইনের ওপর উঠে গেলে তিনি সরানোর চেষ্টা করেন। ঠিক তখনই ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিম মন্ডল এবং তিনটি গরুর মৃত্যু হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার