Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে তিনটি অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

BN DESK
01 September 2026, 05:59 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে তিনটি অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে পরিচালিত তিনটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এসব কারখানা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

বিচ্ছিন্ন হওয়া কারখানাগুলো হলো- তামাই বাজারের মহব্বত ডাইং, তামাই উত্তরপাড়ার (রয়নাপাড়া) আনোয়ার/বাংলাদেশ ডাইং ও তামাই কালিয়া পাড়ার নুর ইসলাম ডাইং। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তামাই জোনের কর্মচারিদের দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বেলকুচি থানা পুলিশ সদস্য ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তুহিন আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে তিনটি অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার