Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ১০ হাজার টাকা জরিমানা

BN DESK
11 February 2026, 06:48 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় শেষ হওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অপরাধে সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় এক বিএনপি নেতার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। এ আসনের ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুসহ মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনের বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের সময় থেকে ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ রাখার বিধান রয়েছে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ১০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 11 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার