Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে পৌরসভা এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণা

BN DESK
08 February 2026, 10:42 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিএনপির উদ্যোগে ব্যাপকভাবে প্রচারকার্য ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার ১নং ওয়ার্ড মাছিমপুর ও মাহমুদপুরে এই প্রচারণা মিছিল, লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

মিছিল ও প্রচারণা শেষে ওয়ার্ড সভাপতি ইবনে জাহেদ হাসুর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা দেশ ও জাতীর উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেবার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসিনুর রহমান, কামাল হায়দার টার্গেড, সদর থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক ইউসুফ, বিএনপি নেতা ওয়াজেদ আলী, মহিলা বিএনপির নেত্রী শারমিন খাতুন, মোছা. কাকলী প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে পৌরসভা এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণা

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার