Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিরাজগঞ্জে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

BN DESK
05 September 2026, 03:18 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে সিরাজগঞ্জের পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ‘ঈদ সম্মানী’ হিসেবে চাঁদা দাবি করার অভিযোগে তিন প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তরা ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে টাকা দাবি করে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। গত রোববার দুপুরে সদর থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- বগুড়া জেলার শেরপুরের নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), একই এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন (২২)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃতরা হোয়াটসঅ্যাপে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এর ছবি নামে ০১৮৮৫-৩৫২৫৬৪ এবং ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে একটি ভুয়া আইডি খুলে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে যোগাযোগ করত।

পরে তারা জরুরি প্রয়োজনে টাকা লাগবে এমন কথা বলে বিকাশ বা নগদে টাকা পাঠাতে চাপ দিত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় একাধিক ব্যক্তি পুলিশের সাথে যোগাযোগ করলে বিষয়টি তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পরে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়ার ধনুট এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও ২ হাজার টাকা জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মকর্তা বা পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে।

তাই এ ধরনের বার্তা বা টাকা চাওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের ও আলামতসহ প্রতারকদের আদালতে পাঠানো হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেলের মো. নাজরান রউফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

সিরাজগঞ্জে প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার